News Flash

  • Home
  • Uncategorized
  • থাইল্যান্ড-মালয়েশিয়ার সীমান্তবর্তী স্কুলের পাশে বোমা বিস্ফোরণ, মৃত ২, বাগদাদে আইএসের গাড়ি বোমা হামলায় নয়জনের মৃতু্য
Image

থাইল্যান্ড-মালয়েশিয়ার সীমান্তবর্তী স্কুলের পাশে বোমা বিস্ফোরণ, মৃত ২, বাগদাদে আইএসের গাড়ি বোমা হামলায় নয়জনের মৃতু্য

ব্যাঙ্কক, ৬ সেপ্টেম্বর (হি.স.) : মঙ্গলবার থাইল্যান্ড-মালয়েশিয়ার সীমান্তবর্তী নারাথিওয়াত প্রদেশের একটি স্কুলের পাশে বোমা বিস্ফোরণে দুজনের মৃতু্য হয়েছে| স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী একটি স্কুলের কাছে এই বিস্ফোরণে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে| দুদেশের সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে| তবে কে বা কারা এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে তা জানা যায়নি|A-german-army-dingo-vehicle-drives-through-a-simulated-roadside-bomb-blast-during-joint-training
বাগদাদে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের গাড়ি বোমা হামলায় অন্তত নয়জনের মৃতু্য হয়েছে| মঙ্গলবার স্থানীয় পুলিশ ও হাসপাতালের পক্ষ থেকে এখবর পাওয়া গিয়েছে| স্থানীয় পুলিশ জানায়, সোমবার কারাদা জেলায় এই হামলার ঘটনাটি ঘটে| আহত প্রায় ২০ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে| আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|
এদিকে এই হামলার পরই দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস| সংগঠনের মুখপত্রে বিবৃতিতে বলা হয়েছে, শিয়া মুসলমানদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top