পাঁচবছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের অপরাধে মৃতু্যদণ্ড যুবকের
সিউড়ি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : পাঁচবছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের অপরাধে এক যুবককে মৃতু্যদণ্ডের সাজা দিল সিউড়ি আদালত| ফাঁসির সাজাপ্রাপ্ত যুবকের নাম সুকল টুডু (২০)| মঙ্গলবার ওই যুবককে মৃতু্যদণ্ডের আদেশ দেন সিউড়ি আদালতের বিচারক মহানন্দ দাস|
জানা গিয়েছে, গত ১১ ডিসেম্বরের নিখোঁজ হয়ে যায় বোলপুরের মালডাঙার ওই শিশুকন্যা| নিখোঁজের আগেই সুকলের সঙ্গে বাড়ির পাশে খেলছিল সে| বাড়ি না ফেরায় মেয়ের খোঁজ শুরু করেন মা| সুকলের কাছে খোঁজ করা হলে সে অস্বীকার করে| পরে প্রতিবেশীরা সুকলকে চেপে ধরতেই বেরিয়ে আসে আসল তথ্য| ধর্ষণের কথা স্বীকার করে সে| সুকলই একটি পরিত্যক্ত রাইস মিলে নিয়ে যায় অন্যদের| সেখান থেকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় পাওয়া যায় শিশুটিকে| গুরুতর আহত অবস্থায় প্রথমে বোলপুর পরে বর্ধমানে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার দুদিন পরে মৃতু্য হয় শিশুটির|
পাঁচবছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের অপরাধে মৃতু্যদণ্ড যুবকের
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















