গুয়াহাটি, ০৬ সেপ্টেম্বর, (হি.স.) : অসমে প্রথমবারের মতো আগামী ৮ সেপ্টেম্বর রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত
হচ্ছে রাজধানী দিশপুরের বদলে মাজুলিতে। ৮ সেপ্টেম্বর, যেদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক, সেদিনই ব্রহ্মপুত্র ঘেরা, বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলিকে মহকুমা থেকে জেলা হিসেবেও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এদিন সকাল নয়টা থেকে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকটি হবে মহকুমাশাসকের কার্যালয়-সভাগৃহে। তার পরই সকাল ১০.৩০ মিনিটে মাজুলির নতুন জেলাশাসকের কার্যালয় উদ্বোধন করবে মুখ্যমন্ত্রী। এর পর বেলা ২.২০ মিনিটে স্থানীয় দিয়াডুবিতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য পেশ করবেন তিনি।
এখানে উল্লেখ করা যেতে পারে, মাজুলি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের নির্বাচনী কেন্দ্র। মাজুলিকে জেলায় উন্নীত করার খবরে মহকুমারর বিভিন্ন প্রান্ত মেতে উঠেছে আনন্দ ও উচ্ছ্বাসে। নাচে-গানে মাতোয়ারা মাজুলি। ইতিমধ্যে মাজুলিতে নতুন জেলাশাসক হিসেবে আইএএস আধিকারিক পল্লবগোপাল ঝাকে নিয়োগ করেছে রাজ্য সরকার।
এই প্রথম, রাজধানীর বাইরে মাজুলিতে ক্যাবিনেট বৈঠক ৮ই, সর্বানন্দ সরকারের সিদ্ধান্ত
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















