News Flash

  • Home
  • Uncategorized
  • তোমার ভল্টের নাম প্রদুনোভা নয়, কর্মকার ভল্ট হওয়া উচিত: দীপায় মুগ্ধ বাইলস
Image

তোমার ভল্টের নাম প্রদুনোভা নয়, কর্মকার ভল্ট হওয়া উচিত: দীপায় মুগ্ধ বাইলস

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : তোমার ভল্টের নাম প্রদুনোভা নয়, কর্মকার ভল্ট হওয়া উচিত| জিমন্যােস্ট ইতিহাস গড়া

দীপা কর্মকার
দীপা কর্মকার

ভারতীয় দীপা কর্মকারকে একথা বলেছিলেন রিও অলিম্পিকে চারটি সোনা ও একটি ব্রোঞ্জ জয়ী আমেরিকান জিমন্যাস্ট সাইমন বাইলস | প্রথমবার অলিম্পিকের মূল পর্বে যোগ্যতা অর্জন করে রিওতে নিজের প্রতিযোগিতায় চার নম্বরে শেষ করেন দীপা | অল্পের জন্য হাতছাড়া হয়েছে পদক| আক্ষেপ থাকলেও মানুষের মন জয় করে নিয়েছেন দীপা| দীপার ডেডিকেশনে মুগ্ধ বাইলসও|
এক সাক্ষাত্কারে দীপা বলেন, সাইমন বাইলস চ্যাম্পিয়ন| রিওতে ওর সঙ্গে দেখা হয়েছিল| ওর কোনও তুলনা হয়| ওর মতো আর কেউ হতেও পারবে না| একবার বাইলস আমায় বলে, আমার ভল্টকে কর্মকার ভল্ট বলা উচিত, প্রদুনোভা নয়| শুনে আমার খুব ভালো লেগেছিল| নিজেকে বলেছিলাম, অনেক পরিশ্রম করব| একদিন আমার নামেও হয়ত কোনও ভল্টের নাম হবে|
পদক না জিতলেও মাত্র ২৩ বছর বয়সে ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারের বিশ্বজোড়া পরিচিতি এসেছে তাঁর বিখ্যাত ভল্ট, প্রদুনোভার জন্য | রাশিয়ান অ্যাথলিট ইলেনা প্রদুনোভা প্রথম এমন ভল্ট দেন| এখনও পর‌্যন্ত বিশ্বের পাঁচজন অ্যাথলিট এমন ভল্ট দিয়েছেন| তাঁর মধ্যে একজন দীপা| ওই ভল্টের জন্য দীপা মনজয় করেছেন আমেরিকান অ্যাথলিট সাইমন বাইলসেরও| দীপার ডেডিকেশনের মুগ্ধ হয়েই ওকথা বলেছিলেন বাইলস|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top