মালদা, ১৮ আগস্ট (হি.স.): গাড়ি ও লরির সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদার ইংলিশ বাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, আহত হয়েছেন ১। গুরুতর আহত অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যাক্তি সেখানেই চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১১টা নাগাদ যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌড়বঙ্গ স্টেশনের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে গাড়ির সামনের সম্পূর্ণ অংশ দুমড়ে মুচড়ে যায়। লরিটি পাশের নয়ানজুলিতে পড়ে যায়। গাড়িটিতে চালক-সহ সাতজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে একজনের মাথা কেটে ছিটকে রাস্তায় চলে আসে। আহত দুজনকে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের।

মালদায় গাড়ি ও লরির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৬ জনের
Releated Posts
নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…
অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…
সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮
পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…


















