News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদায় গাড়ি ও লরির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৬ জনের
Image

মালদায় গাড়ি ও লরির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৬ জনের

মালদা, ১৮ আগস্ট (হি.স.): গাড়ি ও লরির সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদার  ইংলিশ বাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, আহত হয়েছেন ১।  গুরুতর আহত অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যাক্তি সেখানেই চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১১টা নাগাদ যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌড়বঙ্গ স্টেশনের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে গাড়ির সামনের সম্পূর্ণ অংশ দুমড়ে মুচড়ে যায়। লরিটি পাশের নয়ানজুলিতে পড়ে যায়। গাড়িটিতে চালক-সহ সাতজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে একজনের মাথা কেটে ছিটকে রাস্তায় চলে আসে। আহত দুজনকে তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top