জম্মু, ৬ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়ে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান|
ভারতীয় সেনাবাহিনীর তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে| মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, মধ্যরাত থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনা| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও|
সেনা সূত্রের খবর, গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাকিস্তান| চলতি মাসের ২ তারিখ জম্মু জেলার আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা|
পুঞ্চে গুলি চালাল পাক সেনা, পাল্টা জবাব ভারতের
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















