News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টি-দুর্যোগ কাশ্মীরে, গান্ডেরবালে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা, অবরুদ্ধ জম্মু-শ্রীনগরে হাইওয়ে
Image

বৃষ্টি-দুর্যোগ কাশ্মীরে, গান্ডেরবালে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা, অবরুদ্ধ জম্মু-শ্রীনগরে হাইওয়ে

শ্রীনগর, ১৭ আগস্ট (হি.স.) : আশঙ্কা ছিলই, আর তাই হল। বৃষ্টি দুর্যোগে লন্ডভন্ড হয়ে গেল জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার কাঙ্গান এলাকা। ওই এলাকায় ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যার কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান এসডিএম বিলাল মুখতার। তিনি বলেছেন, “কাঙ্গান মহকুমায় খুব ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে জল জমে গিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করার পরে দেখা যায়, বন ও পাহাড় থেকে জল আসছে। জল প্রবাহের সুবিধার্থে ড্রেনগুলি পরিষ্কার করা হয়েছে।”একজন স্থানীয় বাসিন্দা বলেছেন, “ভারী বৃষ্টির পর বন্যার কারণে অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নায়েব তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কিন্তু কোনও ঊর্ধ্বতন আধিকারিক ঘটনাস্থলে আসেননি…আমরা প্রশাসনের কাছে চেক ড্যাম ও ড্রেন নির্মাণের জন্য অনুরোধ করছি।” এদিকে, ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top