News Flash

  • Home
  • Uncategorized
  • ভোররাতে ভয়াবহ আগুন ডানকান হাউজে, ভস্মীভূত একতলা ও দোতলা
Image

ভোররাতে ভয়াবহ আগুন ডানকান হাউজে, ভস্মীভূত একতলা ও দোতলা

কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.): ভোররাতে ভয়াবহ আগুন ফেয়ারলি প্লেসের ডানকান হাউজে| মঙ্গলবার ভোর পৌনে ৪টে fire phtoনাগাদ নেতাজি সুভাষ রোডে অবস্থিত ওই বাড়ির এক তলায় আগুন লাগে| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অল্প কিছু সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে দোতলায়| খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১৫টি ইঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ| প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে|
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়িটিতে অনেকগুলি সংস্থার অফিস রয়েছে| ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি| দমকল কর্মীরা জানিয়েছেন, আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়েছে একতলা ও দোতলা|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top