News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় ছাত্র যুবদের নিয়ে শান্তি মিছিল ও সভা ২৩ শে, তৃণমূলের পরিষদীয় নেতা দিবাচন্দ্র, বিরোধী দলের মর্যাদার দাবী জানাবে অধ্যক্ষের কাছে
Image

আগরতলায় ছাত্র যুবদের নিয়ে শান্তি মিছিল ও সভা ২৩ শে, তৃণমূলের পরিষদীয় নেতা দিবাচন্দ্র, বিরোধী দলের মর্যাদার দাবী জানাবে অধ্যক্ষের কাছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দিবাচন্দ্র 44রাংখল৷ রবিবার রাতে পরিষদীয় দলের সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়৷ বৈঠকে রাজ্যের দায়িত্ব প্রাপ্ত পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা সাংসদ মুকুল রায়, দলীয় চেয়ারম্যান রতন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন৷ বৈঠকে বিধায়ক সুদীপ রায় বর্মণ পরিষদীয় দলনেতা হিসেবে দিবাচন্দ্র রাংখলের নাম প্রস্তাব করেন৷ অন্যান্য সদস্যরা সর্বসম্মতক্রমে প্রস্তাবটির সমর্থন করেন৷ বর্তমানে ৬০ সদস্যক ত্রিপুরা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ছয়জন৷ সাংবিধানিক নিয়ম অনুযায়ী দশ শতাংশ আসন থাকলেই বিরোধী দল হিসেবে স্বীকৃতি লাভ করে৷ স্বাভাবিক কারণেই তৃণমূল কংগ্রেস ছয় সদস্য নিয়ে বিরোধী দলের স্বীকৃতিদানের জন্য বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথের কাছে দাবি জানাবে৷ সোমবার সকালে রাজ্য ত্যাগের আগে তৃণমূল কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক মুকুল রায় দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতার নাম ঘোষণা করেন৷ তিনি জানান, দলীয় চেয়ারম্যান রতন চক্রবর্তী শীঘ্রই বিধানসভার অধ্যক্ষের কাছে তৃণমূল কংগ্রেসকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য চিঠি দিয়ে দাবি জানাবেন৷ আগামী ২২ সেপ্ঢেম্বর থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে৷ এই অধিবেশনেই তৃণমূল কংগ্রেসের বিধায়করা বিরোধী দলের আসনে বসবেন বলে প্রত্যাশা তৃণমূল কংগ্রেসের৷
এদিকে, আগামী ২৩ সেপ্ঢেম্বর তৃণমূল কংগ্রেস আগরতলায় শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ গত ২৩ আগস্ট আগরতলা শহরে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত হয়েছিল৷ তার ঠিক একমাস পরই তৃণমূল কংগ্রেস শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে আগরতলা শহরে ঐতিহাসিক মিছিল সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ মিছিলে যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন৷ সাংবাদিক সম্মেলনে মুকুল রায় অভিযোগ করেন, রাজ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার জন্য রাজ্য সরকার এবং শাসক দলই দায়ী৷ তৃণমূল কংগ্রেস সর্বদাই শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে চলে৷ সে কারণেই শান্তি সম্প্রীতি বিনষ্টকারী চক্রান্তের প্রতিবাদে ২৩ সেপ্ঢেম্বর আগরতলায় ঐতিহাসিক শান্তি মিছিলের ডাক দেওয়া হয়েছে৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিলে সামিল হবেন৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, আশিসকুমার সাহা, দীপক মজুমদার, রতন চক্রবর্তী প্রমুখ৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top