মুম্বই, ৫ সেপ্টেম্বর (হি.স.) : মহাকাশচারীর পর এবার কুস্তিগীরদের মেন্টরের ভূমিকায়া দেখা গেল সলমান খানকে| বিগ বসের
জন্যই আবার রিং-এ দেখা গেল তাঁকে| প্রকাশ পেল বিস বস ১০-এর নতুন প্রোমো | বিগ বসের এই সিজনের প্রথম প্রোমোতে মহাকাশচারীর ভূমিকায় দেখা গিয়েছিল সলমানকে | পরবর্তী প্রোমোতে ইন্ডিয়ানা জোন্সের ভূমিকায় দেখা যায় তাঁকে| আর এবার কুস্তির রিংয়ের মধ্যে | এই প্রোমোতে একজন কুস্তিগিরের সঙ্গে কথা বলতে দেখা যাবে তাঁকে| কুস্তিগির সলমানকে তাঁর ভাইয়ের অডিশন দেওয়ার ব্যপারে কথা বলছিলেন|
আগেই জানা গিয়েছিল, বিগ বসের এই সিজনে দেখা যাবে না কোনও সেলেব্রিটিকেই | দেখা যাবে সাধারণ মানুষকে| গত সিজনের টিআরপিকম থাকার জন্যই কিছু নতুন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে | এবারে বিগ বসের ঘরে দেখা যাবে কুস্তিগির, কাগজ বিক্রেতা, সবজি বিক্রেতার মতো সাধারণ মানুষকে| তবে এও শোনা যাচ্ছে, সেলেব্রিটিরাও নাকি থাকতে পারেন| কিন্তু, কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি| বিগ বসের পাশাপাশি আপকামিং ছবি টিউবলাইটের শুটিংয়ের জন্য ব্যস্ত আছেন সলমান| ছবিতে একজন আর্মি অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে|
বিগ বসে কুস্তিগীরদের মেন্টরের ভূমিকায়া সলমান খান
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















