নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : নজরদারি বাড়াতে চারটি অ্যারোস্ট্যাট র্যাডার কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা| বর্তমানে
দুটি ইজরায়েলি অ্যারোস্ট্যাট র্যাডার ব্যবহার করছে ভারত| কিন্তু সেগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হচ্ছে, তাই ভারতীয় সংস্থার কাছ থেকেই এবার কেনা হবে অ্যারোস্ট্যাট র্যাডার| ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানানো হয়েছে| নতুন প্রতিরক্ষা নিয়ম অনুযায়ী কেনা হবে এই র্যাডারগুলো|
ইজরায়েল থেকে কেনা এই দুটি র্যাডারের দাম পড়েছিল তিনশো কোটি টাকা| কিন্তু সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়েছে| তাই এবার নির্দেশ দেওয়া হয়েছে| আগামী বছরে এ র্যাডারগুলো কেনা হবে বলে জানা গিয়েছে|
ভূপৃষ্ঠে শত্রুদের চিহ্নিত করার জন্য বেলুনে বহন করা হয় এই র্যাডার| বিশ্বের খুব কম দেশই এটা ব্যবহার করে| মূল সীমান্তে নজর রাখার জন্য এগুলো ব্যবহার করা হয়| সাধারণত ১০ বছর আয়ু থাকে এক একটি অ্যারোস্ট্যাট র্যাডারের|
নজরদারি বাড়াতে চারটি অ্যারোস্ট্যাট র্যাডার কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















