News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক দিবসে দেশের সমস্ত শিক্ষককে শ্রদ্ধা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

শিক্ষক দিবসে দেশের সমস্ত শিক্ষককে শ্রদ্ধা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : শিক্ষক দিবসে দেশের সমস্ত শিক্ষককে শ্রদ্ধা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| delhi mapশিক্ষকদের নিষ্ঠা ও আত্মত্যাগকে কুর্ণিশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ গড়ার কাজে শিক্ষকদের অবদান সর্বশ্রেষ্ঠ| ভারতের সর্বকালের সেরা শিক্ষক ও তাঁদের অবদানের জন্য এদিন শিক্ষক দিবস উপলক্ষ্যে টুইট করে সকল শিক্ষককে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী| একইসঙ্গে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণকেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী| তিনি বলেন, ডঃ রাধাকৃষ্ণণ শুধু একজন গুণী শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রনেতা| দেশের সেবা করা ছাড়াও বহু মানুষকে তিনি অনুপ্রাণিত করেছেন|
‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে শিক্ষক দিবস নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাঁর জন্য শিক্ষক দিবস আসলে শিক্ষা দিবসও বটে| ছাত্রছাত্রীর জীবনে একজন শিক্ষক মায়ের মতোই একই আসনে বসার যোগ্য| এমন অনেক শিক্ষক ছিলেন বা রয়েছেন যারা নিজের জন্য না ভেবে ছাত্রছাত্রী ও সমাজের জন্য নিজেকে উত্সর্গ করেছেন| প্রধানমন্ত্রীর কথায়, রাধাকৃষ্ণণজী সবসময় ছাত্রদের পাশে দাঁড়াতেন| রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি শিক্ষকতা থেকে বেরতে পারেননি| যতদিন পেরেছেন সকলকে শিক্ষিত করার কাজ চালিয়ে গিয়েছেন|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top