News Flash

  • Home
  • দেশ
  • আর জি করে দুষ্কৃতী তাণ্ডব: মুখ্যমন্ত্রী ও পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারীর
Image

আর জি করে দুষ্কৃতী তাণ্ডব: মুখ্যমন্ত্রী ও পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৫ আগস্ট (হি.স.): মধ্যরাতে আর জি কর হাসপাতালের সামনে কর্মসূচি চলাকালীন দুষ্কৃতী তাণ্ডব। বুধবার রাতে একদল যুবক পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভেতরে ঢুকে তান্ডব চালায় বলে অভিযোগ। মিছিলের মধ্যে মিশেছিল হামলাকারীরা, এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। অভিযোগ, ইট ছোঁড়া হয় পুলিশকে লক্ষ্য করে। জরুরি বিভাগ-সহ হাসপাতালের একাধিক জায়গায় ভাঙচুর করা হয়। প্রথমে সীমিত সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলেও পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বেশ কয়েকজন পুলিশকর্মী এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে। এদিন রাতেই ছুটে আসেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

এই ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি অভিযোগ করেন, আর জি কর হাসপাতালের কাছে অরাজনৈতিক মিছিলে মমতা ব্যানার্জি তৃণমূলের গুন্ডাদের পাঠিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ভিড়ের মধ্যে মিশে গিয়ে ভাঙচুর চালিয়েছে। পুলিশ তাদের পালানোর পথ করে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top