News Flash

  • Home
  • প্রধান খবর
  • ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জয় বিজেপির, প্রধান বিরোধী দল থেকে এগিয়ে কংগ্রেস
Image

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জয় বিজেপির, প্রধান বিরোধী দল থেকে এগিয়ে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সমস্ত আসনের ফলাফল এখনও ঘোষণা করা না হলেও, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি স্পষ্টতই গ্রামীণ সংস্থাগুলিতে তার আধিপত্য বজায় রেখেছে।রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি ১১৬টি জেলা পরিষদ আসনের মধ্যে ১১৩টি আসনে জয়লাভ করেছে। যার ফলে ৯৭  শতাংশেরও বেশি আসনে জয়লাভ করেছে বিজেপি দল। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে মোট ৪২৩টি আসনের মধ্যে ৪২০টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে বিজেপি ৪০৪টি আসন জিতেছে এবং ৯৬ শতাংশের বেশি আসনে জয় লাভ করেছে।

গ্রাম পঞ্চায়েতে, বিজেপি মোট ৬২৪১টি আসনের মধ্যে ৫৮৮৩টি আসন জয়লাভ করেছে।  ৮৯টি গ্রাম পঞ্চায়েত আসনের এখনও ফলাফল ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, প্রায় ৭০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছে বিজেপি। বাকি ৩০ শতাংশ আসনে ত্রিস্তরীয় পঞ্চায়েত অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে কংগ্রেস দল দুটি জেলা পরিষদ আসন, আটটি পঞ্চায়েত সমিতি আসন এবং ১৩৮টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়লাভ করেছে।  অন্যদিকে, একটি জেলা পরিষদ আসন, সাতটি পঞ্চায়েত সমিতি আসন এবং ১৩৮টি গ্রাম পঞ্চায়েত আসনে জয়লাভ করেছে সিপিআইএম। এখনো পর্যন্ত গণনায় প্রধান বিরোধী দল থেকে এগিয়ে আছে কংগ্রেস।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top