লন্ডন, ১৩ আগস্ট (হি.স.): গত মাসে শেষ টেস্ট ম্যাচটি খেলে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেস বোলার জেমস অ্যান্ডারসন। এবার টি-টোয়েন্টিতে ফেরার ইঙ্গিত দিলেন ১০ বছর এই সংস্করণে না খেলা অ্যান্ডারসন। ২০ ওভারের ক্রিকেটে জেমস অ্যান্ডারসন সবশেষ খেলেছেন ২০১৪ সালে। টি-টোয়েন্টি ব্ল্যাস্টের ফাইনালে ল্যাঙ্কাশায়ারের হয়ে ওয়ারউইকশায়ারের বিপক্ষে।
এক দশকের বেশি টি-টোয়েন্টি না খেলা অ্যান্ডারসন জানিয়েছেন ২০ ওভারের ক্রিকেটে ফেরার চিন্তাভাবনা করছেন তিনি। আর অ্যান্ডরসনের সেই প্রত্যাবর্তনটা হতে পারে এই শীতে ইংল্যান্ডের বাইরের কোনও লিগে। তবে অ্যান্ডারসন বলেছেন, ‘জানি না, এটা ঠিক কাজ হবে কি না। দেখি সাদা বলের ক্রিকেটে কিছু করতে পারি কি না। কারন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগে কখনও তো খেলিনি।’

