News Flash

  • Home
  • দেশ
  • ২২ আগস্ট বৃহত্তর আন্দোলনের ডাক কংগ্রেসের, উঠলো সেবি চেয়ারম্যানকে অপসারণের দাবি
Image

২২ আগস্ট বৃহত্তর আন্দোলনের ডাক কংগ্রেসের, উঠলো সেবি চেয়ারম্যানকে অপসারণের দাবি

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): আগামী ২২ আগস্ট বৃহত্তর আন্দোলনের ডাক দিল কংগ্রেস। সেবি চেয়ারম্যানকে অপসারণের দাবি তুললো কংগ্রেস। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ও সাংসদ কে সি বেণুগোপাল বলেছেন, “সমগ্র দেশে ২২ আগস্ট জাতীয় স্তরের একটি বিশাল আন্দোলন হবে। আমরা সেবি চেয়ারম্যানকে পদ থেকে অপসারণের দাবিতে প্রতিটি রাজ্যের রাজধানীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিস ঘেরাও করব।”মঙ্গলবারের সর্বভারতীয় কংগ্রেস কমিটির বৈঠক প্রসঙ্গে কে সি বেণুগোপাল বলেছেন, “আমরা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে এআইসিসি-র সাধারণ সম্পাদক, ইনচার্জ এবং পিসিসি সভাপতিদের একটি বৈঠক ডেকেছি। আমরা এই মুহূর্তে দেশে ঘটে চলা সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলির মধ্যে একটি সম্পর্কে আলোচনা করেছি-হিন্ডেনবার্গের উদ্ঘাটন, আদানি এবং সেবি সম্পর্কিত কেলেঙ্কারি। আমরা সর্বসম্মতিক্রমে এই ইস্যুতে দেশব্যাপী আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি, দু’টি দাবিতে, একটি হল আদানি মেগা কেলেঙ্কারির জেপিসি তদন্ত, যেখানে প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে জড়িত এবং যেখানে আর্থিক বাজারের নিয়ন্ত্রণ এখন গুরুতরভাবে আপস করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে।”

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top