News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের ঔরাঙ্গাবাদে খালে পড়ে গেল যাত্রীবোঝাই গাড়ি, মৃত্যু ৫ জনের
Image

বিহারের ঔরাঙ্গাবাদে খালে পড়ে গেল যাত্রীবোঝাই গাড়ি, মৃত্যু ৫ জনের

ঔরাঙ্গাবাদ, ১৩ আগস্ট (হি.স.): বিহারের ঔরাঙ্গাবাদ জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায়  মৃত্যু ৫ জনের। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার নিয়ন্ত্রণহীন একটি গাড়ি সোন খালে উল্টে যায়। এই দুর্ঘটনায় গাড়ির চালক-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দাউদনগরের চমন বিগহার কাছে।মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাউদনগর থানা এলাকার দাউদনগর-বরুন রোডে চমন বিগহার কাছে একটি সুইফ্ট ডিজিয়ার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়, গাড়িতে থাকা ৫ জন জলে ডুবে মারা গিয়েছেন। দুর্ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে জানা যায়নি। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top