News Flash

  • Home
  • দিনের খবর
  • বিরামহীন বৃষ্টিতে নাজেহাল উত্তরাখণ্ড, ১৪ আগস্ট পর্যন্ত বাড়লো সতর্কতা
Image

বিরামহীন বৃষ্টিতে নাজেহাল উত্তরাখণ্ড, ১৪ আগস্ট পর্যন্ত বাড়লো সতর্কতা

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): দেশের বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে, অবিশ্রান্ত বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত দেশের নানা রাজ্যে। বিশেষ করে পাহাড়ি রাজ্যগুলিতে খুবই খারাপ অবস্থা। আকস্মিক বন্যা, ভূমিধস ও মেঘভাঙা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের মতো পাহাড়ি রাজ্যে। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডে আপাতত ভারী বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। উত্তরাখণ্ডের আগামী ১৪ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তরাখণ্ডের পাশাপাশি হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব রাজস্থানেও, আগামী ২৪ ঘন্টার জন্য পূর্ব রাজস্থানে বৃষ্টির সাবধানবাণী দেওয়া হয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top