নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.): বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে শুক্রবার ফের সরব হল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। এই দাবিতে সংসদ চত্বরে ধর্ণা দিয়েছেন আরজেডি সাংসদরা। বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে, আরজেডি সাংসদ মিসা ভারতী বলেছেন, “এক সময় নীতীশ কুমারও একই দাবি করেছিলেন। এখন বিহারে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে।”মিসা ভারতী আরও বলেছেন, “বিহার সফরের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, রাজ্যকে বিশেষ প্যাকেজ দেওয়া হবে। আগে কী বলেছিলেন, তা এখন প্রধানমন্ত্রী ভুলে গিয়েছেন। বিহারে বর্তমানে দেওয়া সহায়তা কম। কোনও না কোনওভাবে বিহারের মানুষ প্রতারিত হয়েছে, বিহারের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত।”

বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে সরব আরজেডি, সংসদ চত্বরে ধর্ণা সাংসদদের
Releated Posts
মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি
ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…
ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে
প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…


















