News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা সফরে বিএসএফ-এর ডিজি দলজিৎ সিং চৌধুরী
Image

ত্রিপুরা সফরে বিএসএফ-এর ডিজি দলজিৎ সিং চৌধুরী

আগরতলা, ৭ আগস্ট: আজ ত্রিপুরায় একদিনের সফরে আসলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। পরর্বতী সময়ে তিনি শালবাগানস্থিত বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে এডিজি রবি গান্ধীর সাথে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন।
উল্লেখ্য, আজ সকাল ১০:৪৫ মিনিটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন। এদিন বিমানবন্দরে তাকে আইজি এস প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস অভ্যর্থনা জানিয়েছেন।

তারপর ডিজি দলজিৎ সিং চৌধুরী রাজ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। পাশাপাশি, বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং নিরাপত্তা নিয়েও আলোচনা করেন।এদিন তিনি বিএসএফ-এর অক্লান্ত প্রচেষ্টায় ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধের প্রশংসা করেন।

তারপর তিনি রাজ্যের বিভিন্ন বিষয়ে ডিজি ত্রিপুরা পুলিশ অমিতাভ রঞ্জন, অনুরাগ ধনকার সাথে বৈঠক করেছিলেন। তারপর আজ সন্ধ্যায় তিনি দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। 

Releated Posts

জনগণনার তথ্য সংগ্রহে হস্তক্ষেপের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিরোধী দলনেতার

আগরতলা, ২৭ আগস্ট : চলমান জনগণনা প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ নিয়ে ওঠা অভিযোগের দ্রুত তদন্ত এবং সঠিক তথ্য নথিভুক্ত…

ByBySandeep Biswas Aug 27, 2026

আগরতলায় নতুন দুই জল শোধনাগার, ২০২৮ সালের মধ্যে প্রকল্প শেষের লক্ষ্য : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: আগরতলা শহরের পানীয় জলের সমস্যা ও জলের গুণমান নিয়ে উদ্বেগের মধ্যেই শহরে দুটি নতুন জল…

ByBySandeep Biswas Aug 27, 2026

বিধানসভায় জাতীয়তাবাদ নিয়ে তীব্র বাদানুবাদ, সিপিএমের বিরুদ্ধে পরিষদীয় মন্ত্রীর অভিযোগ ঘিরে উত্তপ্ত অধিবেশন, দর্শকাসনে মজা নিলেন তিপরা মথা ও কংগ্রেসের বিধায়কগণ

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই জাতীয়তাবাদ ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ঘিরে রাজনৈতিক…

ByBySandeep Biswas Aug 27, 2026

গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশ, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশে পৌঁছেছে। ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top