News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জুটমিল মামলায় রাজ্য সরকারকে ৮ সপ্তাহ সময় দিল উচ্চ আদালত
Image

জুটমিল মামলায় রাজ্য সরকারকে ৮ সপ্তাহ সময় দিল উচ্চ আদালত

আগরতলা, ৭ আগস্ট: জুট মিলের কর্মচারীদের বকেয়া টাকা ফিরিয়ে দেওয়া নিয়ে উচ্চ আদালতের রায় অবমাননা মামলায় ফের ধাক্কা খেল রাজ্য সরকার। আজ উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রায় কার্যকর করার জন্য আট সপ্তাহের সময় বেঁধে দিয়েছে।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন,  জুটমিল কর্মচারী ও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে হাইকোর্টের রায় অনুযায়ী এখন পর্যন্ত ১৯১ জন কর্মচারীকে আর্থিক বরাদ্দ করা হয়েছে। তার জন্য জুটমিলের ৩০ কোটি টাকা ব্যয় হয়েছে। 

তিনি আরও বলেন, কিন্তু জুটমিলের দেওয়া তথ্য অনুযায়ী আরো ২২৭ জন কর্মচারী বকেয়া টাকা পাবেন। এর জন্য জুটমিলের আরো ৩৫ কোটি টাকা প্রয়োজন হবে। ৩৫ কোটি টাকা বন্দোবস্তো করার জন্য জুটমিল কর্তৃপক্ষ ব্যাংকের কাছে দরখাস্ত হয়েছ। পাশাপাশি জুটমিলে বিভিন্ন জমি বিক্রি করার পদক্ষেপও নেওয়া হয়েছে। তারপরও রাজ্য সরকার এবং জুটমিল কর্তৃপক্ষ আদালতের কাছে ৮ মাসের সময়সীমা চেয়েছিল। কিন্তু উচ্চ আদালত আট সপ্তাহে সময় বেধে দিয়েছে। 

Releated Posts

জনগণনার তথ্য সংগ্রহে হস্তক্ষেপের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিরোধী দলনেতার

আগরতলা, ২৭ আগস্ট : চলমান জনগণনা প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ নিয়ে ওঠা অভিযোগের দ্রুত তদন্ত এবং সঠিক তথ্য নথিভুক্ত…

ByBySandeep Biswas Aug 27, 2026

আগরতলায় নতুন দুই জল শোধনাগার, ২০২৮ সালের মধ্যে প্রকল্প শেষের লক্ষ্য : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: আগরতলা শহরের পানীয় জলের সমস্যা ও জলের গুণমান নিয়ে উদ্বেগের মধ্যেই শহরে দুটি নতুন জল…

ByBySandeep Biswas Aug 27, 2026

বিধানসভায় জাতীয়তাবাদ নিয়ে তীব্র বাদানুবাদ, সিপিএমের বিরুদ্ধে পরিষদীয় মন্ত্রীর অভিযোগ ঘিরে উত্তপ্ত অধিবেশন, দর্শকাসনে মজা নিলেন তিপরা মথা ও কংগ্রেসের বিধায়কগণ

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই জাতীয়তাবাদ ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ঘিরে রাজনৈতিক…

ByBySandeep Biswas Aug 27, 2026

গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশ, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশে পৌঁছেছে। ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top