News Flash

Image

৫ লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার 

আগরতলা,৭ আগস্ট : গতকাল গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে কলকলিয়া এলাকা থেকে নাম্বার বিহীন গাড়ি সহ প্রচুর পরিমাণে চোরাই কাঠ উদ্ধার করল বনকর্মীরা। যার বাজার মুল্য আনুমানিক ৫ লক্ষাধিক টাকা হবে বলে জানান বনদপ্তরে আধিকারিক সুকান্ত দাস। 

তিনি জানিয়েছেন,চড়িলাম বনদপ্তরের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে গাবর্দী এলাকা থেকে নম্বর বিহীন গাড়ি করে প্রচুর পরিমাণে বেআইনি কাঠ পাচার করা হবে। সেই মোতাবেক দ্রুত গতিতে বন কর্মীরা কাঠ বুঝাই নাম্বরবিহীন গাড়িটিকে দীর্ঘ কয়েক কিলোমিটার ধাওয়া করে। হঠাৎ গভীর জঙ্গলে চালক কাঠ বোঝাই গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী সময়ে বনকর্মীরা গাড়ি সহ সমস্ত কাঠ উদ্ধার করে বনদপ্তরে নিয়ে আসেন।

Releated Posts

‘সুস্থ সমাজই গড়ে তোলে শক্তিশালী ও সমৃদ্ধ জাতি’ — আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী মোদির আহ্বান

কলকাতা, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে নেতৃত্ব দেন…

ByBySandeep Biswas Jun 21, 2026

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026
Scroll to Top