News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বামীর হাতে রক্তাক্ত স্ত্রী, থানায় মামলা 
Image

স্বামীর হাতে রক্তাক্ত স্ত্রী, থানায় মামলা 

আগরতলা, ৭ আগস্ট : পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে স্বামীর হাতে রক্তাক্ত হয়েছেন স্ত্রী। গতকাল রাতে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরর্বতী সময়ে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত মামালা দায়ের করেন নির্যাতিতা স্ত্রী। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা শহীদ মিয়া এবং স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। পরর্বতী সময়ে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে শহীদ মিয়া উত্তেজিত হয়ে লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করে বলে অভিযোগ। তাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।    

আরও জানা গেছে, শহীদ মিয়ার স্ত্রী  বাড়িতেই একটা ছোটখাটো চায়ের দোকান রয়েছে। আশপাশের এলাকার স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে আনন্দনগর দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। 

এদিকে আজ সকালে নির্যাতিতা স্ত্রী আমতলী থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত  মামলা দায়ের করেছেন। তবে এই ধরনের ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা শহীদ মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Releated Posts

বিধানসভায় জাতীয়তাবাদ নিয়ে তীব্র বাদানুবাদ, সিপিএমের বিরুদ্ধে পরিষদীয় মন্ত্রীর অভিযোগ ঘিরে উত্তপ্ত অধিবেশন, দর্শকাসনে মজা নিলেন তিপরা মথা ও কংগ্রেসের বিধায়কগণ

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই জাতীয়তাবাদ ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ঘিরে রাজনৈতিক…

ByBySandeep Biswas Aug 27, 2026

গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশ, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: ত্রিপুরায় গ্রামীণ এলাকায় পরিশ্রুত পানীয় জলের সংযোগ বেড়ে ৮৬.৫২ শতাংশে পৌঁছেছে। ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত…

ByBySandeep Biswas Aug 27, 2026

ত্রিপুরা : তিন দিনের বিধানসভা অধিবেশন শুরু বৃহস্পতিবার, প্রাক্তন ডিজিপি-এর মৃত্যু নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা বিধানসভার তিন দিনের বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১১টায়। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের…

ByBySandeep Biswas Aug 26, 2026

বিজেপির ডাবল ইঞ্জিন সাধারণ মানুষের জন্য ‘ট্রাবল ইঞ্জিন’-এ পরিণত হয়েছে: এম এ বেবি

আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগরে আক্রান্ত সিপিআই(এম)-এর পার্টি অফিস পরিদর্শন করলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বেবি।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top