News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ বিল দিতে গিয়ে হয়রানির শিকার ভোক্তারা
Image

বিদ্যুৎ বিল দিতে গিয়ে হয়রানির শিকার ভোক্তারা

আগরতলা, ৫ আগস্ট : বিদ্যুৎ বিল দিতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন বিদ্যুৎ ভোক্তারা। ঘটনা বড়দোয়ালী বিদ্যুৎ নিগমের অফিসে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

বিদ্যুৎ নিগমের বড়দোয়ালী অফিসে রিচার্জের নামে মানুষের সাথে হয়রানি করা হচ্ছে। সকাল সাড়ে ৯টা থেকে অনেক ভোক্তা লাইনে দাঁড়িয়ে থেকেও দুপুর ১টার পরও রিচার্জ করাতে পারেননি। অফিসের তরফে তাদের ভিন্ন সময় ভিন্ন ভিন্ন কারণ বলা হচ্ছে। শুধু তাই নয়, অফিসের খালি ঘরে পাখা ঘুরছে। অথচ ভোক্তাদের জন্য পাখা নেই। নিগমের গাফিলতির জন্য মানুষের এত দুর্দশা  বলে অভিযোগ ভোক্তাদের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভোক্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top