News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন কেজরিওয়াল, শীর্ষ আদালতে জামিনেরও আর্জি
Image

দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন কেজরিওয়াল, শীর্ষ আদালতে জামিনেরও আর্জি

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): দিল্লি হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতিতে সিবিআই-এর মামলায় কেজরিওয়ালের গ্রেফতারির চ্যালেঞ্জ সংক্রান্ত আর্জি খারিজ করেছে দিল্লি হাইকোর্ট। সিবিআই-এর গ্রেফতারিকে সঠিক বলেছে দিল্লি হাইকোর্ট।  জামিনের আবেদনের বিষয়ে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ট্রায়াল কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে দিল্লি হাইকোর্ট। কেজরিওয়ালের আবেদন খারিজ করে দিয়ে দিল্লি হাইকোর্ট সোমবার বলেছে, এটা বলা যাবে না যে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছিল। দিল্লি হাইকোর্টে ধাক্কা খাওয়ার পরই আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাবেন। সুপ্রিম কোর্টে নিজের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি জমিনেরও আবেদন জানাবেন।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top