News Flash

  • Home
  • দেশ
  • বিহারের হাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর, আহত বেশ কয়েকজন
Image

বিহারের হাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর, আহত বেশ কয়েকজন

হাজীপুর, ৫ আগস্ট (হি.স.): আনন্দ পরিণত হল বিষাদে, বিহারের বৈশালী জেলার হাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৫ জন কানওয়ার পুণ্যার্থীর। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হাজীপুরের এসডিপিও (সদর) ওমপ্রকাশ বলেছেন, “কানওয়ারিরা ডিজে নিয়ে যাচ্ছিলেন। সেই ডিজে অনেক উঁচু ছিল, যা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।” বিহারের বৈশালী জেলার হাজীপুর এলাকার ঘটনা। জেঠুই নিজামত গ্রাম থেকে যাত্রা শুরু করেছিলেন ওই পুণ্যার্থীরা। রবিবার তাঁদের গাড়িটি রাস্তার ধারের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। সেই সময়েই গাড়ির উপরের অংশ বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে। মুহূর্তে ঘটে যায় দুর্ঘটনা। পুণ্যার্থীদের হাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ৯ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।  হাজীপুরের মহকুমা শাসক রামবাবু জানিয়েছেন, গতরাতে বাবা হরিহর নাথ মন্দিরে জলাভিষেকের জন্য যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top