হাজীপুর, ৫ আগস্ট (হি.স.): আনন্দ পরিণত হল বিষাদে, বিহারের বৈশালী জেলার হাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৫ জন কানওয়ার পুণ্যার্থীর। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হাজীপুরের এসডিপিও (সদর) ওমপ্রকাশ বলেছেন, “কানওয়ারিরা ডিজে নিয়ে যাচ্ছিলেন। সেই ডিজে অনেক উঁচু ছিল, যা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।” বিহারের বৈশালী জেলার হাজীপুর এলাকার ঘটনা। জেঠুই নিজামত গ্রাম থেকে যাত্রা শুরু করেছিলেন ওই পুণ্যার্থীরা। রবিবার তাঁদের গাড়িটি রাস্তার ধারের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। সেই সময়েই গাড়ির উপরের অংশ বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে। মুহূর্তে ঘটে যায় দুর্ঘটনা। পুণ্যার্থীদের হাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ৯ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। হাজীপুরের মহকুমা শাসক রামবাবু জানিয়েছেন, গতরাতে বাবা হরিহর নাথ মন্দিরে জলাভিষেকের জন্য যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

বিহারের হাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর, আহত বেশ কয়েকজন
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















