News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, উত্তরে হলুদ ও কমলা সতর্কতা জারি
Image

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, উত্তরে হলুদ ও কমলা সতর্কতা জারি

কলকাতা, ৩ আগস্ট (হি.স.): গত ৩-দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হয়েছে কলকাতাতেও। তবে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আর সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গে আগামী ৬ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, অলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই জেলাগুলিতে ভারী বৃষ্টি প্রত্যাশিত ৬ আগস্ট পর্যন্ত। সবথেকে বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং জেলায়। অন্য জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে।এদিকে, বৃষ্টি হওয়া সত্ত্বেও তাপমাত্রার খুব বেশি হেরফের হচ্ছে না তিলোত্তমায়। শহরতলিতেও একই অবস্থা। ঘর্মাক্ত গরম থাকছেই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। এদিন সকাল থেকেই আংশিক মেঘলা শহর ও শহরতলির আকাশ। বৃষ্টিও হয়েছে নানা প্রান্তে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top