News Flash

  • Home
  • দেশ
  • পৃথিবী ও মাটির স্বাস্থ্যের জন্য ভারত জৈব চাষের উপর জোর দিচ্ছে : শিবরাজ সিং চৌহান
Image

পৃথিবী ও মাটির স্বাস্থ্যের জন্য ভারত জৈব চাষের উপর জোর দিচ্ছে : শিবরাজ সিং চৌহান

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): পৃথিবী ও মাটির স্বাস্থ্যের জন্য ভারত জৈব চাষের উপর জোর দিচ্ছে। বললেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার ৩২-তম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারাল ইকোনমিস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতার সময় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কৃষিক্ষেত্রে ভারতের বৃদ্ধির হার বিশ্বে শীর্ষে রয়েছে। উৎপাদন অবশ্যই বাড়াতে হবে, কিন্তু ভারত সবসময়ই নিরাপদ উৎপাদন নিয়ে উদ্বিগ্ন – মানবদেহের জন্য এবং পৃথিবী ও মাটির স্বাস্থ্যের জন্য ভারত জৈব চাষের উপর জোর দিচ্ছে।”শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখন ভারতের কৃষি বৃদ্ধির হার বিশ্বে সর্বোচ্চ। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি, ভারত মানবদেহ ও মাটির স্বাস্থ্যের জন্য উৎপাদন নিরাপদ হওয়ার বিষয়েও উদ্বিগ্ন, তাই ভারত এখন প্রাকৃতিক চাষের ওপর জোর দিচ্ছে।”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top