কার্গিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, আহত কমপক্ষে ১২ জন

কার্গিল, ৩ আগস্ট (হি.স.): কার্গিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি তিন-তলা বহুতল। শনিবার ভোরে কার্গিল জেলার কাবাডি নুল্লাহ এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে। সেই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ১২ জনকে উদ্ধার করার পর কার্গিল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কার্গিলের এসএসপি শ্রী রাম বলেছেন, শনিবার ভোরে কার্গিল জেলার কাবাডি নুল্লাহ এলাকায় একটি তিনতলা বহুতল ভেঙে পড়ে। ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয় ১২ জনকে, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ভবনটি ভেঙে পড়ল তা খতিয়ে হচ্ছে।