নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, আমরা রিল বানাই না, কঠোর পরিশ্রম করি। বৃহস্পতিবার লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “আমরা এমন মানুষ নই, যারা রিল তৈরি করে, আমরা শুধু কঠোর পরিশ্রম করি, আপনাদের মতো রিল তৈরি করি না।” রেলমন্ত্রী বলেছেন, “লোকো পাইলটদের গড় কাজ এবং বিশ্রামের সময়গুলি ২০০৫ সালে প্রণীত নিয়ম দ্বারা নির্ধারিত হয়। ২০১৬ সালে নিয়মগুলি সংশোধন করা হয়েছিল এবং লোকো পাইলটদের আরও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল।”রেলমন্ত্রী বৈষ্ণব বলেছেন, “সমস্ত রানিং রুম – ৫৫৮টি শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে। লোকো ক্যাবগুলি অনেক বেশি কম্পিত হয় এবং তাই ৭ হাজারেরও বেশি লোকো ক্যাবগুলি শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে।” রেলমন্ত্রী আরও বলেছেন, “যদি আমরা রেলে নিয়োগের কথা বলি – ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ইউপিএ-এর আমলে, রেলে মাত্র ৪ লক্ষ ১১ হাজার কর্মী নিয়োগ করা হয়েছিল, যেখানে ২০১৪ থেকে ২০২৪ সালে এনডিএ-এর ১০ বছরে, এই সংখ্যা ৫ লক্ষ ২ হাজারে পৌঁছেছে।

আমরা রিল বানাই না, কঠোর পরিশ্রম করি; কংগ্রেসকে আক্রমণ রেলমন্ত্রীর
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















