News Flash

  • Home
  • দিনের খবর
  • বিগত এক দশকে ভিয়েতনামের সঙ্গে ভারতের সম্পর্ক বেড়েছে : প্রধানমন্ত্রী মোদী
Image

বিগত এক দশকে ভিয়েতনামের সঙ্গে ভারতের সম্পর্ক বেড়েছে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): বিগত এক দশকে ভিয়েতনামের সঙ্গে ভারতের সম্পর্ক বেড়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে যৌথ সাংবাদিক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এবং তাঁর প্রতিনিধি দলকে ভারতে স্বাগত জানাই। প্রথমত, আমি ভিয়েতনামের সাধারণ সম্পাদক নগুয়েন ফু ট্রং-এর মৃত্যুতে ভারতের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করতে চাই। তিনি ভারতের ভালো বন্ধু ছিলেন। গত এক দশকে ভিয়েতনামের সঙ্গে আমাদের সম্পর্ক বেড়েছে। আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত এক দশকে আমাদের যোগাযোগ বেড়েছে এবং এখন আমাদের ৫০টির বেশি সরাসরি ফ্লাইট রয়েছে।”দিল্লির হায়দরাবাদ হাউসে এদিন মোদী ও ফাম মিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের উপস্থিতিতে ভারত ও ভিয়েতনামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমাদের আজকের আলোচনায়, আমরা পারস্পরিক সহযোগিতার সকল ক্ষেত্রে ব্যাপকভাবে আলোচনা করেছি এবং ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা বিশ্বাস করি, ভারতের ‘বিকশিত ভারত ২০৪৭’ ভিশন এবং ভিয়েতনামের ২০৪৫ ভিশনের কারণে উভয় দেশেই উন্নয়ন গতি পেয়েছে। এটি পারস্পরিক সহযোগিতার অনেক নতুন ক্ষেত্র উন্মোচন করছে এবং তাই এখন আমরা আমাদের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য একটি নতুন কর্ম পরিকল্পনা তৈরি করেছি। প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার জন্য নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ৩০০ মিলিয়ন ডলারের ক্রেডিট লাইনে উপনীত চুক্তি ভিয়েতনামের সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে।”

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top