News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাট ও কেরলে এখনই থামবে না বৃষ্টি, দিল্লিতেও ভারী বর্ষণের পূর্বাভাস
Image

গুজরাট ও কেরলে এখনই থামবে না বৃষ্টি, দিল্লিতেও ভারী বর্ষণের পূর্বাভাস

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): গুজরাটে ভারী বৃষ্টিপাত চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত। গুজরাটের বিভিন্ন রাজ্যে আগামী ৪ আগস্ট পর্যন্ত থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) পূর্বাভাসে এমনটাই জানিয়েছে। এছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যের ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর।ভারতীয় আবহাওয়া দফতর কেরলের উত্তরের ৪টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে – কোঝিকোড়, ওয়ানাড, কান্নুর এবং কাসারাগোড় জেলায় এই সতর্কতা থাকছে। আইএমডি জানিয়েছে, এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিশুর, পালাক্কাদ এবং মালাপ্পুরমে কমলা সতর্কতা জারি রয়েছে। ওয়ানাড, ত্রিশুর, পালাক্কাদ, মালাপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারগোড় জেলার বৃহস্পতিবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রয়েছে।পূর্ব মধ্যপ্রদেশে ২ আগস্ট এবং পশ্চিম ও মধ্য মধ্যপ্রদেশে বৃষ্টি চলবে ৩ আগস্ট পর্যন্ত। কোঙ্কন ও গোয়ায় বৃষ্টি চলবে আগস্টের ৩ তারিখ পর্যন্ত। ছত্তিশগড়ের বিভিন্ন জেলাতেও ২ আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। দিল্লি, পঞ্জাব, চন্ডীগড়, হরিয়ানা এবং হিমাচল প্রদেশেও আগামী ২৪ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যাশিত।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top