News Flash

Image

অসমের পবিতরা বন্যপ্রাণী অভয়ারণ্যে পালিত হাতির হামলায় হত মাহুত

মরিগাঁও (অসম), ৩১ জুলাই (হি.স.) : অসমের মরিগাঁও জেলার অন্তর্গত মায়ঙের পবিতরা বন্যপ্রাণী অভয়ারণ্যে পালিত একটি হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হয়েছে মাহুতের। হাতির পদপিষ্ট হয়ে নিহত মাহুত তথা বনকর্মী হিরা কুমার দরং জেলার অন্তর্গত মঙ্গলদৈয়ের বাসিন্দা।

নিহত হিরা কুমার পবিতরা অভয়ারণ্যের বিক্রিম নামের একটি হাতির মাহুত হিসেবে নিযোজিত ছিলেন৷ সাম্প্রতিক বন্যার সময় পবিতরার পালিত ১১টি হাতি বুড়ামায়ং পাহাড়ে স্থানান্তর করেছিল বন দফতর। আরও কয়েকজন মাহুতের সঙ্গে হাতিগুলির দেখাশোনার দায়িত্বে ছিলেন হিরা কুমার।

কিন্তু আজ বুধবার সকালের দিকে বুড়ামায়ং পাহাড়ে হাতিকে খাবার দেওয়ার সময় আচমকা মাহুত হিরাকে পা দিয়ে পিষে মেরে ফেলে বিক্রম নামের হাতি। জানা গেছে, এর আগেও আরও দুজনকে মেরেছে এই বিক্ৰম নামের হাতি।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের দল নিয়ে বুড়ামায়ং পাহাড়ে ছুটে যান বন দফতরের পদস্থ আধিকারিক এবং অন্য কর্মীরা। বনকর্তারা ঘটনাস্থল থেকে নিহত হিরা কুমারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছেন।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top