নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ৩১ জুলাই দিল্লি, হরিয়ানা ও চন্ডীগড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ৩১ জুলাই থেকে ১ আগস্ট হিমাচল প্রদেশে এবং ২ আগস্ট পর্যন্ত উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম ও পূর্ব মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় ২ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি প্রত্যাশিত। ১ আগস্ট কোঙ্কন ও গোয়ায় ভারী বৃষ্টি হবে। ৩১ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত জম্মুতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়াও আইএমডি জানিয়েছে, ৩১ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ওডিশায়, ৩১ জুলাই পশ্চিম রাজস্থানে এবং ১ থেকে ২ আগস্ট ছত্তিশগড় ও ১ আগস্ট পর্যন্ত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টি প্রত্যাশিত।

দিল্লিতে ৩১ জুলাই বৃষ্টির সতর্কতা, হিমাচল ও উত্তরাখণ্ডে বর্ষণের সাবধানবাণী
Releated Posts
১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…
ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে
চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…
ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…
মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’
নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…


















