হরিদ্বার, ২৯ জুলাই (হি.স.): শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান করলেন অসংখ্য পুণ্যার্থীরা। শ্রাবণ মাসের সোমবার দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই ভোরের আলো ফুটতে না ফুটতেই বিপুল সংখ্যক পুণ্যার্থী হরিদ্বারের গঙ্গায় পুণ্যস্নান করেন। এছাড়াও দেশের বিভিন্ন শিব মন্দিরে জলাভিষেক করেছেন পুণ্যার্থীরা।শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে বিশেষ ভস্ম আরতি করা হয়। ভোর থেকে ঝাড়খণ্ডের দেওঘড়ের বাবা বৈদ্যনাথ মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। কানপুরের নয়াগঞ্জে নাগেশ্বর মন্দিরেও চলে পূজার্চনা। দিল্লির চাঁদনী চকের গৌরী শঙ্কর মন্দিরে ভক্তরা মহাদেব শিবের প্রার্থনা করেছেন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উপলক্ষ্যে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরেও এদিন সকালে বিশেষ পুজোপাঠ করা হয়। উত্তর প্রদেশের মেরঠের কালী পল্টন মন্দিরেও চলে পূজার্চনা। গোরক্ষপুরের ঝাড়খণ্ডি মহাদেব মন্দিরের বাইরেও বিশাল সংখ্যক পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শৈবতীর্থে পুণ্যার্থীদের ভিড়, হরিদ্বারে পুণ্যস্নান
Releated Posts
পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…
শ্রীনগর বিমানবন্দর বন্ধের সময়সীমা কমানোর আর্জি ওমর আবদুল্লার
শ্রীনগর, ১২ জুন (আইএএনএস) : আসন্ন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত…
মধ্যপ্রদেশ রাজ্যসভা নির্বাচন: মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, বিজেপি-ইসি যোগসাজশের অভিযোগ কংগ্রেসের
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেত্রী মীনাক্ষী নটরাজন-এর মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে বিজেপি…
দুই বছরে চ্যালেঞ্জ কাটিয়ে উন্নয়ন ও জনকল্যাণে জোর: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি (টিডিপি) নেতৃত্বাধীন এনডিএ সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী…


















