News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ দুর্ঘটনা, ৫টি শিশু-সহ মৃত্যু ৮ জনের
Image

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ দুর্ঘটনা, ৫টি শিশু-সহ মৃত্যু ৮ জনের

অনন্তনাগ, ২৭ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। মৃতদের মধ্যে ৫টি শিশু ও একজন পুলিশ কর্মী রয়েছেন। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার সিন্থন-কোকেরনাগ রুটে। কোকেরনাগের এসডিএম সুহিল আহমেদ লোনে বলেছেন, শনিবার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় এক পুলিশ কর্মী, ৫টি শিশু ও দুই মহিলার মৃত্যু হয়েছে। এসডিএম বলেছেন, তাঁরা যে গাড়িতে ছিলেন, সেটি মাদওয়া কিশতওয়ার থেকে সিন্থন টপ হয়ে আসছিল। নিহতরা হলেন – ইমতিয়াজ রাথের, আফরোজা বেগম, রেশমা, আরিবা ইমতিয়াজ, আনিয়া জান,  আবান ইমতিয়াজ, মুসাইব মজিদ এবং মুশাইল মজিদ।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top