অনন্তনাগ, ২৭ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। মৃতদের মধ্যে ৫টি শিশু ও একজন পুলিশ কর্মী রয়েছেন। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার সিন্থন-কোকেরনাগ রুটে। কোকেরনাগের এসডিএম সুহিল আহমেদ লোনে বলেছেন, শনিবার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় এক পুলিশ কর্মী, ৫টি শিশু ও দুই মহিলার মৃত্যু হয়েছে। এসডিএম বলেছেন, তাঁরা যে গাড়িতে ছিলেন, সেটি মাদওয়া কিশতওয়ার থেকে সিন্থন টপ হয়ে আসছিল। নিহতরা হলেন – ইমতিয়াজ রাথের, আফরোজা বেগম, রেশমা, আরিবা ইমতিয়াজ, আনিয়া জান, আবান ইমতিয়াজ, মুসাইব মজিদ এবং মুশাইল মজিদ।

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ দুর্ঘটনা, ৫টি শিশু-সহ মৃত্যু ৮ জনের
Releated Posts
উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…
২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর
লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…
কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…


















