নয়াদিল্লি ও কলকাতা, ২৬ জুলাই (হি.স.): একাধিক বিল আটকে রাখার মামলায় এবার দুই রাজ্যের রাজ্যপালকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ ও কেরলের রাজ্যপালকে নোটিস ধরিয়েছে শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গের একাধিক বিল আটকে আছে রাজভবনে। রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস সই করছেন না, তাই সেই বিলগুলি আইন হিসাবে কার্যকরও করা যাচ্ছে না। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলায় এ বার রাজভবনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। নোটিস জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জন্যও। একই কারণে কেরলের রাজ্যপালকে নোটিস ধরিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। সংবিধানের রক্ষাকবচ রয়েছে তাঁর কাছে। সেই কারণে সরাসরি তাঁর বিরুদ্ধে মামলা করেনি রাজ্য। মামলাটি করা হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সচিবের বিরুদ্ধে।

আটকে রয়েছে একাধিক বিল, ডঃ বোস-সহ দুই রাজ্যপালকে সুপ্রিম নোটিশ
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















