News Flash

  • Home
  • দিনের খবর
  • আটকে রয়েছে একাধিক বিল, ডঃ বোস-সহ দুই রাজ্যপালকে সুপ্রিম নোটিশ
Image

আটকে রয়েছে একাধিক বিল, ডঃ বোস-সহ দুই রাজ্যপালকে সুপ্রিম নোটিশ

নয়াদিল্লি ও কলকাতা, ২৬ জুলাই (হি.স.): একাধিক বিল আটকে রাখার মামলায় এবার দুই রাজ্যের রাজ্যপালকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ ও কেরলের রাজ্যপালকে নোটিস ধরিয়েছে শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গের একাধিক বিল আটকে আছে রাজভবনে। রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস সই করছেন না, তাই সেই বিলগুলি আইন হিসাবে কার্যকরও করা যাচ্ছে না। এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলায় এ বার রাজভবনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। নোটিস জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জন্যও। একই কারণে কেরলের রাজ্যপালকে নোটিস ধরিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। সংবিধানের রক্ষাকবচ রয়েছে তাঁর কাছে। সেই কারণে সরাসরি তাঁর বিরুদ্ধে মামলা করেনি রাজ্য। মামলাটি করা হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সচিবের বিরুদ্ধে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top