News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কার্গিল বিজয় দিবসের ২৫ বর্ষ পূর্তি উপলক্ষে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে মশাল মিছিল
Image

কার্গিল বিজয় দিবসের ২৫ বর্ষ পূর্তি উপলক্ষে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে মশাল মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই: কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী আগরতলায় প্রদেশ যুব মোর্চার উদ্যোগে এক মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এদিন এই মশাল মিছিলে যুব মোর্চা নেতৃত্বদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য সহ যুব মোর্চার নেতৃত্বরা। এদের মিছিলটি রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এদিনের এই মশাল মিছিল সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, কার্গিল বিজয় দিবসের ২৫ বছর পূর্ণ হয়েছে। পাকিস্তানিদের হাত থেকে কার্গিলকে উদ্ধার করতে গিয়ে বহু ভারতীয় সেনা আত্ম বলিদান দিয়েছেন। তাদের স্মৃতিতেই শ্রদ্ধা নিবেদন করে আজকের এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিনের মিছিলে প্রদেশ যুব মোর্চার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top