নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৫ জুলাই: অতি সম্প্রতি কল্যাণপুর প্রেস ক্লাবের সভাপতি তথা খোয়াই জেলার অন্যতম সরকার স্বীকৃত সাংবাদিক সজল দেব এক অনভিপ্রেত ঘটনার শিকার হয়েছেন।
মূলত ত্রিপুরা পুলিশে কর্মরত এক এসপিও জোয়ান যে তেলিয়ামুড়া থানায় কর্মরত ছিল, সে পুলিশের গাড়ি থেকে অবৈধভাবে যখন তেল চুরি করছিলেন তখন সজল দেব সহ অন্যান্য সাংবাদিকরা বাধা প্রদান করলে সংশ্লিষ্ট এসপিও সজল দেবকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তী সময়ে থানায় সজল দেবের পক্ষ থেকে এবং কল্যাণপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে পৃথক মামলা করা হয়, ধরনা প্রদর্শন করা হয় এবং একটা পর্যায়ে পুলিশ অভিযুক্ত এসপিও জওয়ান সহ অপর এক গাড়ি চালককে গ্রেফতার করে।
আজ সংশ্লিষ্ট ঘটনার ব্যাপারে খোঁজখবর নিতে এবং সাংবাদিক সজল দেব সহ কল্যাণপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের সাথে মৎ বিনিময় করার জন্য আগরতলা থেকে প্রণব সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল কল্যাণপুরে আসেন।
প্রতিনিধি দলটি কল্যাণপুর প্রেসক্লাবে উপস্থিত সদস্যদের সাথে কথাবার্তা বলার ফাঁকে সেদিনের ঘটনা সম্পর্কে অবগত হন এবং পরবর্তী সময়ে কল্যাণপুর থানায় গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকারের সাথে গোটা ঘটনার বিষয়ে কথা বলেন।
এদিকে থানা চত্বরে দাঁড়িয়ে প্রণব সরকার দাবি করেন গোটা ঘটনা নিশ্চিতভাবে অনভিপ্রেত এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেরিতে হলেও পুলিশ কার্যকরী ভূমিকা গ্রহণ করে ময়দানে নেমেছে বলে প্রণব সরকার দাবি করেন।

কল্যাণপুরে প্রণব সরকারের নেতৃত্বে সাংবাদিকদের প্রতিনিধি দল
Releated Posts
সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও উচ্ছেদের দাবি এলাকাবাসীর
আগরতলা, ১৮ জুন : রাজধানী আগরতলার পূর্ব শিবনগর এলাকার পি. এন. দেব রোড সংলগ্ন সরকারি জমি দখল করে…
সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…
স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…


















