News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে প্রণব সরকারের নেতৃত্বে সাংবাদিকদের প্রতিনিধি দল
Image

কল্যাণপুরে প্রণব সরকারের নেতৃত্বে সাংবাদিকদের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৫ জুলাই: অতি সম্প্রতি কল্যাণপুর প্রেস ক্লাবের সভাপতি তথা খোয়াই জেলার অন্যতম সরকার স্বীকৃত সাংবাদিক সজল দেব এক অনভিপ্রেত ঘটনার শিকার হয়েছেন।
মূলত ত্রিপুরা পুলিশে কর্মরত এক এসপিও জোয়ান যে তেলিয়ামুড়া থানায় কর্মরত ছিল, সে পুলিশের গাড়ি থেকে অবৈধভাবে যখন তেল চুরি করছিলেন তখন সজল দেব সহ অন্যান্য সাংবাদিকরা বাধা প্রদান করলে সংশ্লিষ্ট এসপিও  সজল দেবকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তী সময়ে থানায় সজল দেবের পক্ষ থেকে এবং কল্যাণপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে পৃথক মামলা করা হয়, ধরনা প্রদর্শন করা হয় এবং একটা পর্যায়ে পুলিশ অভিযুক্ত এসপিও জওয়ান সহ অপর এক গাড়ি চালককে গ্রেফতার করে।
আজ সংশ্লিষ্ট ঘটনার ব্যাপারে খোঁজখবর নিতে এবং সাংবাদিক সজল দেব সহ কল্যাণপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের সাথে মৎ বিনিময় করার জন্য আগরতলা থেকে প্রণব সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল কল্যাণপুরে আসেন।
প্রতিনিধি দলটি কল্যাণপুর প্রেসক্লাবে উপস্থিত সদস্যদের সাথে কথাবার্তা বলার ফাঁকে সেদিনের ঘটনা সম্পর্কে অবগত হন এবং পরবর্তী সময়ে কল্যাণপুর থানায় গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকারের সাথে গোটা ঘটনার বিষয়ে কথা বলেন।
এদিকে থানা চত্বরে দাঁড়িয়ে প্রণব সরকার দাবি করেন গোটা ঘটনা নিশ্চিতভাবে অনভিপ্রেত এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেরিতে হলেও পুলিশ কার্যকরী ভূমিকা গ্রহণ করে ময়দানে নেমেছে বলে প্রণব সরকার দাবি করেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top