News Flash

  • Home
  • দেশ
  • মণিপুর এবং জম্মু-কাশ্মীরে ভ্রমণ করবেন না, নাগরিকদের সতর্ক-বার্তা আমেরিকার
Image

মণিপুর এবং জম্মু-কাশ্মীরে ভ্রমণ করবেন না, নাগরিকদের সতর্ক-বার্তা আমেরিকার

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): নিজের দেশের নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল আমেরিকা। ভারতের কোন কোন এলাকায় ভ্রমণ করা যাবে না তার একটি তালিকা তৈরি করেছে আমেরিকা। যার মধ্যে মণিপুর, জম্মু ও কাশ্মীরকে রাখা হয়েছে। একই সঙ্গে সেই তালিকায় স্থান পেয়েছে মধ্য ও পূর্ব ভারতের মাওবাদী অধ্যুষিত এলাকাগুলি। আমেরিকার তরফে তাঁদের নাগরিকদের বলা হয়েছে, ভারতে ভ্রমণে করলে মণিপুর ও জম্মু ও কাশ্মীরের মতো দুই রাজ্যে যাবেন না। এছাড়াও ভারত-পাকিস্তান সীমান্ত এবং ভারতের মধ্য ও পূর্বের একাধিক অংশ, যেখানে মাওবাদীরা সক্রিয় রয়েছে সেখানে যাবেন না। ভারতে ভ্রমণ বিষয়ক একটি নির্দেশাবলী রয়েছে আমেরিকার। সেটিকেই সংশোধন করে এমন নির্দেশ জারি করা হয়েছে। কিন্তু কেন এই এলাকাগুলিতে তাঁদের নাগরিকদের যেতে বারণ করছে আমেরিকা? তার উত্তরে ওয়াশিংটন জানিয়েছে, ‘কাশ্মীরে যাবেন না সেখানে সন্ত্রাসবাদ এবং নাগরিক সমাজের অস্থিরতার কারণে। সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে সশস্ত্র সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সন্ত্রাসবাদের কারণে মধ্য ও পূর্ব ভারত এবং হিংসা ও অপরাধের কারণে মণিপুরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’ শুধু এই বক্তব্য দিয়েই নয়, মার্কিন নাগরিকদের ভ্রমণের সুরক্ষার নিরিখে ভারতকে লেভেল ২-তে রাখা হয়েছে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top