News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতায় চলন্ত বাসে আগুন, আতঙ্কে দ্রুত নেমে পড়লেন যাত্রীরা
Image

কলকাতায় চলন্ত বাসে আগুন, আতঙ্কে দ্রুত নেমে পড়লেন যাত্রীরা

কলকাতা, ২৫ জুলাই (হি.স.): অফিস টাইমে কলকাতায় বাসে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য ছড়ালো মহানগরীতে। বৃহস্পতিবার সকালে মহাজাতি সদন এলাকায় আচমকাই একটি চলন্ত মিনিবাসে আগুন লেগে যায়। সেই অগ্নিকাণ্ডের জেরে ওই বাসটি থেকে ধোঁয়া বেরোতে থাকে। আতঙ্কে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর নেই। বাসটি বিরাটি-বিবাদি বাগ রুটের ছিল বলে জানা গিয়েছে। ইঞ্জিন থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বিরাটি-বিবাদী বাগ রুটের একটি বাসে আগুন লাগে। বাসটি বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাচ্ছিল। ব্যস্ত সময়ে এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় যাত্রী এবং স্থানীয়দের মধ্যে। এই ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মিনিবাসটির ইঞ্জিন থেকে আগুন ছড়ায়। 

Releated Posts

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top