News Flash

  • Home
  • দেশ
  • নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না পঞ্জাবের মুখ্যমন্ত্রী, বয়কটের সিদ্ধান্ত ভগবন্তের
Image

নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না পঞ্জাবের মুখ্যমন্ত্রী, বয়কটের সিদ্ধান্ত ভগবন্তের

চন্ডীগড়, ২৫ জুলাই (হি.স.): আগামী ২৭ জুলাই, শনিবার নীতি আয়োগের বৈঠক বসছে দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে হবে নীতি আয়োগের বৈঠক। কিন্তু, নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তিনি নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। আম আদমি পার্টি (এএপি) পঞ্জাব সূত্রের খবর, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নীতি আয়োগের বৈঠক বয়কট করবেন। পঞ্জাবের জন্য কেন্দ্রীয় বাজেটে বিশেষ কোনও বরাদ্দ নেই বলেই অভিযোগ এএপি-র।প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। অন্যদিকে, বাজেটে বঞ্চনার প্রতিবাদে বৈঠক বয়কটের ডাক কংগ্রেসি মুখ্যমন্ত্রীদের। বৈঠকে থাকবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে-র স্ট্যালিনও। যাচ্ছেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top