কলকাতা, ২৪ জুলাই (হি.স.) : বুধবার বিধানসভায় শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে তাঁকে । এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, পূর্বস্থলীর তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন চ্যাটার্জি বিধানসভার লবিতে তাঁর খুব কাছাকাছি চলে আসেন। প্রচার মাধ্যমের সামনে তা স্পষ্টভাবে জানিয়েছেন। এ নিয়ে তিনি অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ শীঘ্রই জমা দিতে চলেছেন। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের তৃতীয় দিনে এদিন সভায় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সূচনা হয় আজকের অধিবেশনের। এক ঘন্টা ধরে তা চলে। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভায় যোগদান করেন। এদিকে, নারী নির্যাতনের ঘটনা তুলে ধরে এ নিয়ে আজকের সভায় বিরোধী বিজেপি এক মুলতুবি প্রস্তাব উত্থাপন করে বিজেপি আলোচনা চেয়েছে। ওই দাবি খারিজ হয়ে যায়। এরপর বিরতির সময় বিরোধী বিজেপির সদস্যরা সভা থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার দক্ষিণ গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। অগ্নিমিত্র পলের নেতৃত্বে – শিখা চ্যাটার্জি, চন্দনা বাউরি, তাপসী মন্ডল, মালতী রাভা রায় প্রমুখ উপস্থিত ছিলেন। একসময় তাদের সকলে গেটের সামনে রাস্তার মধ্যে বসে পড়েছেন। প্রধান ফটকের মুখোমুখি বসে পড়ার ফলে, স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটে। নিরাপত্তা কর্মীরা ছুটে আসেন। রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও একাধিক বিধায়ক। আইন শৃঙ্খলাল অবনতি ও মহিলা নির্যাতনের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফেও গণতন্ত্রের কন্ঠরোধ করা হচ্ছে সুপরিকল্পিতভাবে। বিধানসভার ভেতরে বলতে দেওয়া না হলে বাইরে এসে বলতে হবে সে কারণেই এই সিদ্ধান্ত। মধ্যযুগীয় বর্বরতা অবিলম্বে তা বাংলায় বন্ধ হোক নারীদের উপর। এর সমর্থনে বিক্ষোভকারীদের মুখে স্লোগান ও হাতে পোস্টার ছিল।

বিধানসভায় তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে, অভিযোগ শুভেন্দু অধিকারীর
Tags:
Releated Posts
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…
হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…


















