News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধানসভায় তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে, অভিযোগ শুভেন্দু অধিকারীর
Image

বিধানসভায় তাঁকে শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে, অভিযোগ শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৪ জুলাই (হি.স.) : বুধবার বিধানসভায় শারীরিক ভাবে নিগ্রহ করা হয়েছে তাঁকে । এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, পূর্বস্থলীর তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন চ্যাটার্জি বিধানসভার লবিতে তাঁর খুব কাছাকাছি চলে আসেন। প্রচার মাধ্যমের সামনে তা স্পষ্টভাবে জানিয়েছেন। এ নিয়ে তিনি অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ শীঘ্রই জমা দিতে চলেছেন। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের তৃতীয় দিনে এদিন সভায় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সূচনা হয় আজকের অধিবেশনের। এক ঘন্টা ধরে তা চলে। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভায় যোগদান করেন। এদিকে, নারী নির্যাতনের ঘটনা তুলে ধরে এ নিয়ে আজকের সভায় বিরোধী বিজেপি এক মুলতুবি প্রস্তাব উত্থাপন করে বিজেপি আলোচনা চেয়েছে। ওই দাবি খারিজ হয়ে যায়। এরপর বিরতির সময় বিরোধী বিজেপির সদস্যরা সভা থেকে বেরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার দক্ষিণ গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। অগ্নিমিত্র পলের নেতৃত্বে – শিখা চ্যাটার্জি, চন্দনা বাউরি, তাপসী মন্ডল, মালতী রাভা রায় প্রমুখ উপস্থিত ছিলেন। একসময় তাদের সকলে গেটের সামনে রাস্তার মধ্যে বসে পড়েছেন। প্রধান ফটকের  মুখোমুখি বসে পড়ার ফলে, স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটে। নিরাপত্তা কর্মীরা ছুটে আসেন। রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও একাধিক বিধায়ক। আইন শৃঙ্খলাল অবনতি ও মহিলা নির্যাতনের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফেও গণতন্ত্রের কন্ঠরোধ করা হচ্ছে সুপরিকল্পিতভাবে। বিধানসভার ভেতরে বলতে দেওয়া না হলে বাইরে এসে বলতে হবে সে কারণেই এই সিদ্ধান্ত। মধ্যযুগীয় বর্বরতা অবিলম্বে তা বাংলায় বন্ধ হোক নারীদের উপর। এর সমর্থনে বিক্ষোভকারীদের মুখে স্লোগান ও হাতে পোস্টার ছিল।  

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top