নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.) : চলতি বাজেটে ৩৬৯৪ কোটি টাকা জম্মু ও কাশ্মীরের রেলের উন্নয়নের জন্য এবং ৫১৩১ কোটি টাকা উত্তরাখণ্ডের রেল উন্নয়নের খাতে বরাদ্দ হয়েছে। এই নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে অসংখ্য ধন্যবাদ এই অর্থ বরাদ্দ করার জন্য। এই অর্থের মধ্যে ৩৬৯৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের জন্য।
তিনি জানান, বিগত কয়েক বছরে এই এলাকায় একাধিক প্রকল্প শুরু হয়েছিল। যার মধ্যে অনেকগুলির কাজ শেষ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেগুলি উদ্বোধন করবে। এছাড়া বারামুলা থেকে উরি পর্যন্ত একটি লাইনের কাজ চলছে। পাশাপাশি কাটরা যাওয়ার আরেকটি লাইনের কাজও চলছে। এছাড়া আরও চারটি প্রজেক্টের কাজ চলছে।



















